Bangladesh | 'ভারতের ২৬ লাখ নাগরিক অবৈধভাবে বাংলাদেশে আছেন', বিজেপি জিততেই বাংলাদেশে শুরু শোরগোল!

Monday, May 11 2026, 5:00 pm
Bangladesh | 'ভারতের ২৬ লাখ নাগরিক অবৈধভাবে বাংলাদেশে আছেন', বিজেপি জিততেই বাংলাদেশে শুরু শোরগোল!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পর থেকেই বাংলাদেশে সংবাদমাধ্যমে মিথ্যাচার চলছে এপারের সংখ্যালঘুদের নিয়ে।


পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পর থেকেই বাংলাদেশে সংবাদমাধ্যমে মিথ্যাচার চলছে এপারের সংখ্যালঘুদের নিয়ে। এই আবহে ভারত বিরোধিতার সুর চড়াতে ফের পথে নেমেছে নিহত ওসমান হাদির দল 'ইনকিলাব মঞ্চ'। ১০ই মে ভারতের বিরুদ্ধে সাত দফার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লা আল জাবের দাবি করেন, সীমান্তে বাংলাদেশি পাচারকারীদের হত্যা করা যাবে না, ভারতের ২৬ লাখ নাগরিক নাকি অবৈধ ভাবে বাংলাদেশে আছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাকি এখনও নাক গলাচ্ছে ভারত। পাশাপাশি বিএসএফের ওপর নিষেধাজ্ঞা আরোপ,ভারতের সঙ্গে আদানিসহ সব ট্রানজিট ও বন্দর সুবিধা স্থগিত রাখার আহ্বানও জানান তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File