Sri Lanka | কারাগারের ভিতর মাদক চক্র-অস্ত্রপাচার, বন্দিদের মধ্যে ভয়ংকর লড়াইযে মৃত ২৫! আহত শতাধিক!

Monday, July 6 2026, 3:27 pm
Sri Lanka | কারাগারের ভিতর মাদক চক্র-অস্ত্রপাচার, বন্দিদের মধ্যে ভয়ংকর লড়াইযে মৃত ২৫! আহত শতাধিক!
highlightKey Highlights

শ্রীলঙ্কার নেগোম্বো জেলে মাদক পাচার নিয়ে সংঘর্ষে ২৫ নিহত, শতাধিক আহত।


শ্রীলঙ্কার জেলে বন্দিদের মধ্যে ভয়ংকর লড়াই। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু অন্তত ২৫ জনের। আহত শতাধিক। পুলিশের দাবি, কারাগারের ভিতর মাদক সংক্রান্ত কোনও কারণ নিয়ে বন্দিদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। তারপরই প্রাণহানির ঘটনা ঘটে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেগোম্বো জেলের মধ্যে একটি বড়সড় মাদক পাচার চক্র সক্রিয় ছিল। এমনকি অস্ত্রপাচার এবং অপরাধমূলক কাজকর্মও সেখানে চলত। শনিবার বিকেলে এই সংক্রান্ত কোনও ঘটনাটকে কেন্দ্র করেই আচমকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সূত্রের খবর, জেলের ভিতরে নাকি গুলিও চলে। ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন শতাধিক। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরই আঁটসাঁট করা হয়েছে জেলের নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ নজরদারি চালাতে মোতায়েন করা হয়েছে ড্রোন এবং সেনা কপ্টার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File