Trump Tariff | নিজের দেশেই ধাক্কা মার্কিন প্রেসিডেন্টের, শুল্ক নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে আমেরিকার ২৫টি প্রদেশ!

Tuesday, August 4 2026, 4:50 am
Trump Tariff | নিজের দেশেই ধাক্কা মার্কিন প্রেসিডেন্টের, শুল্ক নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে  মামলা করেছে আমেরিকার ২৫টি প্রদেশ!
highlightKey Highlights

সেই ইস্যুতে এবার নিজের দেশেই ধাক্কা খেতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট।


ভারতের উপর শুল্ক চাপাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই ইস্যুতে এবার নিজের দেশেই ধাক্কা খেতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করেছে আমেরিকার ২৫টি প্রদেশ। প্রত্যেকটি প্রদেশই ডেমোক্র্যাটশাসিত। তাদের অভিযোগ, ট্রাম্পের শুল্কনীতিকে ইতিমধ্যেই বেআইনি বলে জানিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও নিজের ইচ্ছামতো একাধিক দেশের উপর শুল্ক চাপিয়ে যাচ্ছেন ট্রাম্প। আইনের ৩০১ ধারা এতদিন ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট কিছু দেশের জন্য যারা অনৈতিকভাবে ব্যবসা করে। কিন্তু ট্রাম্পের শুল্কবাণে আমেরিকার সামগ্রিক আমদানি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File