Ravi Kumar Diwakar | চার মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারক রবি কুমার দিবাকরের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা!

Thursday, August 20 2026, 10:55 am
Ravi Kumar Diwakar | চার মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারক রবি কুমার দিবাকরের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা!
highlightKey Highlights

মাত্র চার মাসে ১০টি পৃথক মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবি কুমার দিবাকর।


মাত্র চার মাসে ১০টি পৃথক মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবি কুমার দিবাকর। এবার সেই বিচারকের আদালতে চলা প্রায় ১০০টি খুন-সহ গুরুতর ফৌজদারি মামলা এ বার সরিয়ে দেওয়া হলো। প্রশাসনিক নির্দেশে মামলাগুলি মুজফ্ফরনগরের জেলা ও দায়রা বিচারক বীরেন্দ্র কুমার সিংয়ের আদালতে স্থানান্তর করা হয়েছে। সরকারি আইনজীবী কুলদীপ কুমার সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, যে মামলাগুলিতে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তির বিধান রয়েছে, মূলত সেই মামলাগুলিই দিবাকরের ফাস্ট-ট্র্যাক আদালত থেকে সরিয়ে জেলা বিচারকের আদালতে পাঠানো হয়েছে। জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ ত্যাগীর বক্তব্য, আইনজীবী ও মামলাকারীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে দিবাকরের আদালতে বিচার হলেই মৃত্যুদণ্ডের সাজা আসতে পারে। সেই প্রেক্ষিতেই এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File