21 July Shahid Diwas | সামনেই ২১শে জুলাই, বদলালো ডেকরেটর্স! ধর্মতলায় রাস্তায় বসে মাপজোক শুরু কুণালদের
Sunday, June 28 2026, 4:40 pm

Key Highlightsগত ১৩ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নানা অনুষ্ঠানে যে ডেকরেটর্স সমস্ত কাজ করত, তাদের কাছে এবার বরাতই গেল না!
২১ জুলাই নিয়ে টানাপোড়েন চলছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে। ইতিমধ্যেই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে চিঠি পাঠিয়েছে দুই দলই। রবিবার সকালে ভিক্টোরিয়া হাউসের সামনেই ফিতা নিয়ে মাপার কাজ শুরু করে দিলেন কুণাল ঘোষ, দোলা সেনরা। তবে এদিন অন্য এক ডেকরেটর সংস্থার কর্মীদের নিয়ে কাজ করতে দেখা গেলো তৃণমূল কর্মকর্তাদের। উল্লেখ্য, মন্টু সাহার মালিকানাধীন মডার্ন ডেকরেটর্স গত ২ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সমস্ত অনুষ্ঠানের দায়িত্বে ছিল। এবারে ডেকরেটর্স বদলালেন তিনি।
- Related topics -
- শহর কলকাতা
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূলের পার্টি অফিস
- শহিদ দিবস
- ২১শে জুলাই
- মমতা ব্যানার্জী
- কুনাল ঘোষ


