WB Election | ২০১১ সালের রেকর্ড ভাঙল ২০২৬, ভোটদানের হার ছুঁয়ে ফেলল ৯০ শতাংশের গণ্ডি!
Thursday, April 23 2026, 1:44 pm

Key Highlights২০১১ সালে ভোট পড়েছিল ৮৪ শতাংশ। সেখানে বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ছুঁয়ে ফেলল ৯০ শতাংশের গণ্ডি।
২০১১ সালের রেকর্ড ভেঙে দিলো ২০২৬ সালের নির্বাচন। ২০১১ সালে ভোট পড়েছিল ৮৪ শতাংশ। সেখানে বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ছুঁয়ে ফেলল ৯০ শতাংশের গণ্ডি। এর মধ্যে শুধু কোচবিহারেই বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৯২.০৭ শতাংশ। আলিপুরদুয়ারে ৮৮.৭৪ শতাংশ, জলপাইগুড়িতে ৯১.২ শতাংশ, কালিম্পংয়ে ৮১.৯৮ শতাংশ, দার্জিলিংয়ে ৮৬.৪৯ শতাংশ, উত্তর দিনাজপুরে ৮৯.৭৪ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৯৩.১২ শতাংশ, মালদহে ৮৯.৫৬ শতাংশ, মুর্শিদাবাদে ৯১.৩৬ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৮৮.৫৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৯০.৭ শতাংশ, ঝাড়গ্রামে ৯০.৫৩ শতাংশ, পুরুলিয়ায় ৮৭.৩৫ শতাংশ, বাঁকুড়ায় ৮৯.৯১ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৮৬.৮৯ শতাংশ এবং বীরভূমে ভোট পড়েছে ৯১.৫৫ শতাংশ।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা নির্বাচন


