Baruipur Incident | রাতভর চললো তল্লাশি, বারুইপুরে নাবালিকাকে খুনের ঘটনায় গ্রেফতার ২, আটক ৩!

Key Highlightsবারুইপুরে ১১ বছরের নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার আরও এক। রাতভর তল্লাশির পরে আটক করা হলো আরও তিন সন্দেহভাজনকে।
বারুইপুরে ১১ বছরের নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার আরও এক। রাতভর তল্লাশির পরে আটক করা হলো আরও তিন সন্দেহভাজনকে। ফলে এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ২। খুনের মামলার রুজু করে ঘটনার তদন্ত করছে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT)। শনিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পরে রবিবার সকালে বাড়ির অদূরে একটি পুকুর থেকে উদ্ধার হয় ক্লাস সিক্সের ছাত্রী, ১১ বছরের এক নাবালিকার বস্তাবন্দি দেহ। পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এর পরেই বিক্ষোভের আগুন জ্বলে ওঠে দক্ষিণ শহরতলির বারুইপুর লাগোয়া সূর্যপুরে। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক যুবককে প্রকাশ্যে রাস্তার উপরে গণপিটুনি দিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা। পুলিশ জানায়, তাঁর নাম ইন্দ্রজিৎ তাঁতি (২৬)। তবে ওই যুবক সত্যিই জড়িত কি না, সে ব্যাপারে পুলিশ কিছু জানায়নি। এর পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে নিহত নাবালিকার বাবাকে ফোন করার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বারুইপুর
- ক্রাইম
- খুন


