Sweden | সুইডেনের স্কুলে তলোয়ার নিয়ে হামলা ১৮ বছর বয়সী যুবকের! ঘটনায় মৃত ১!
Saturday, August 22 2026, 10:13 am

Key Highlightsমধ্য সুইডেনের একটি স্কুলে শুক্রবার তলোয়ার নিয়ে এক ১৮ বছর বয়সি যুবক হামলা চালিয়েছে।
সুইডেনের স্কুলে তলোয়ার নিয়ে হামলা! জানা গিয়েছে, মধ্য সুইডেনের একটি স্কুলে শুক্রবার তলোয়ার নিয়ে এক ১৮ বছর বয়সি যুবক হামলা চালিয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমের উত্তর-পশ্চিমে অবস্থিত ফাগারস্তা (Fagersta) শহরের একটি স্কুলে হামলা চালানো হয় বলে জানিয়েছেন সেখানকার পুলিশ। ফাগারস্তার ব্রিনেল স্কুলে ক্লাস চলাকালীন এই হামলার ঘটনাটি ঘটে। ওই হামলায় একজন নিহত এবং অন্তত দু’জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক আধিকারিক। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে,গ্রেপ্তারের সময় গুলি চালানোর ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে পুলিশ। যদিও তাতে সন্দেহভাজন ব্যক্তি আহত হয়েছেন কি না তা স্পষ্ট নয়। তবে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- সুইডেন
- হামলা
- মৃত্যু


