Nepal | নেপালে মর্মান্তিক বাস দুর্ঘটনা! গভীর রাতে ৪০ জন যাত্রী নিয়ে নদীতে পড়লো বাস, মৃত্যু ১৮ জনের!

Monday, February 23 2026, 6:14 am
Nepal | নেপালে মর্মান্তিক বাস দুর্ঘটনা! গভীর রাতে ৪০ জন যাত্রী নিয়ে নদীতে পড়লো বাস, মৃত্যু ১৮ জনের!
highlightKey Highlights

রবিবার গভীর রাতে নেপালের ধাদিং জেলায় ত্রিশূলী নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায় যাত্রীবাহী একটি বাস।


নেপালে মর্মান্তিক বাস দুর্ঘটনা! রবিবার গভীর রাতে নেপালের ধাদিং জেলায় ত্রিশূলী নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায় যাত্রীবাহী একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের এবং আহত ২৪ এরও বেশি। জানা গিয়েছে, বাসটি ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। তবে ধাদিং এলাকায় পৌঁছতেই ঘটে বিপত্তি। বেনিঘাট রোরাং গ্রামীণ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরৌন্ডির কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গভীর রাতে দুর্ঘটনা ঘটায় এবং নদীর গভীরতা বেশি থাকায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয় পুলিশকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File