Riddhi Chauhan | আমেরিকায় ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব দিচ্ছে ১৭ বছরের ভারতীয় বংশোদ্ভূত ঋদ্ধি চৌহান!

Thursday, July 16 2026, 4:59 pm
Riddhi Chauhan | আমেরিকায় ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব দিচ্ছে ১৭ বছরের ভারতীয় বংশোদ্ভূত ঋদ্ধি চৌহান!
highlightKey Highlights

আমেরিকায় ভারতের মুখ উজ্জ্বল করছেন ১৭ বছরের ভারতীয় বংশোদ্ভূত ঋদ্ধি চৌহান।


৩০০ ক্যাডেটকে নেতৃত্ব দিচ্ছে ১৭ বছরের এক মেয়ে। শুধু নেতৃত্ব দেওয়াই নয়, ভোরবেলা স্কুল শুরু হওয়ার আগেই সে প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে ড্রিল পরিচালনা করছে, জুনিয়রদের প্রশিক্ষণ দিচ্ছে এবং পুরো ব্যাটেলিয়নকে নেতৃত্বও দিচ্ছে। আমেরিকায় ভারতের মুখ উজ্জ্বল করছেন ১৭ বছরের ভারতীয় বংশোদ্ভূত ঋদ্ধি চৌহান। সম্প্রতি সে আমেরিকার প্রসিদ্ধে ‘Naval Academy Preparatory School’ (NAPS)-এ ভর্তি হওয়ার সুযোগও পেয়েছে। এই বয়সে ঋদ্ধির এই সাফল্য এখন রীতিমতো চর্চায়। ঋদ্ধি বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সের ‘Benjamin N. Cardozo High School’- এ পড়াশুনা করছে। সেখানেই স্কুলের ‘Navy Junior Reserve Officers Training Corps’ (NJROTC)-এর ব্যাটেলিয়ন কম্যান্ডার হলো ঋদ্ধি। বর্তমানে ঋদ্ধির অধীনে রয়েছে প্রায় ৩০০ জন ক্যাডেট। সপ্তাহে চার দিন সে সকাল ৭টার আগেই স্কুলে পৌঁছে ড্রিল পরিচালনা করে। ঋদ্ধি জানিয়েছে, স্নাতকের পর সে আমেরিকায় নৌবাহিনীতে যোগ দিতে চায়। এখন থেকেই তার প্রস্তুতি চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File