Heat Wave | প্রচন্ড দাবদাহ-লু-এর জেরে মৃত্যু ১৬ জনের! মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা!

Saturday, May 23 2026, 2:19 pm
Heat Wave | প্রচন্ড দাবদাহ-লু-এর জেরে মৃত্যু ১৬ জনের! মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা!
highlightKey Highlights

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৬ মে পর্যন্ত ওই রাজ্যে বজায় থাকবে দাবদাহ।


প্রচন্ড দাবদাহ এবং লু এর তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। তীব্র গরমে কার্য়ত ভয়াবহ অবস্থা সে রাজ্যের। তেলঙ্গানার জয়শঙ্কর ভূপালপল্লি জেলা থেকে সবচেয়ে বেশি ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। এ ছাড়াও, ওয়ারঙ্গল আরবান, করিমনগর ও নিজামাবাদ জেলা থেকে ৩ জন করে এবং জোগুলাম্বা গদওয়াল, রঙ্গারেড্ডি ও সূর্যপেট জেলা থেকে ১ জন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সে রাজ্যের রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৬ মে পর্যন্ত ওই রাজ্যে বজায় থাকবে দাবদাহ। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File