Supreme Court | ১৫ বছরের ধর্ষিত কিশোরীকে গর্ভপাতের অনুমতি, বিরোধিতা করায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত কেন্দ্র!

Thursday, April 30 2026, 12:24 pm
Supreme Court | ১৫ বছরের ধর্ষিত কিশোরীকে গর্ভপাতের অনুমতি, বিরোধিতা করায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত কেন্দ্র!
highlightKey Highlights

ধর্ষণের শিকার ১৫ বছরের এক কিশোরীকে গত সপ্তাহে গর্ভপাত করানোর অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট।


ধর্ষণের শিকার ১৫ বছরের এক কিশোরীকে গত সপ্তাহে গর্ভপাত করানোর অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে শীর্ষ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকার যুক্তি দেয়, অন্তঃসত্ত্বা অবস্থার ৩১ সপ্তাহ কেটে যাওয়ার পরে গর্ভপাত করানো ঠিক হবে না। কেন্দ্রের এই যুক্তি খারিজ করে দিয়ে বৃহস্পতিবার ওই মামলায় কেন্দ্রকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, এক্ষেত্রে সরকারের পছন্দ অপছন্দের চেয়ে ওই কিশোরী এবং তার পরিবারের ইচ্ছাকেই সম্মান জানানো উচিত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কোনও নাবালিকা বা তরুণী ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে এরকম কোনও সময়সীমা থাকা উচিত নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File