WB নির্বাচন ২০২৬TMC85BJP202LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

WB Assembly Election | চাকরি চুরি-নিয়োগ দুর্নীতিরই মাশুল গুনছে তৃণমূল? পর পর হারছেন শিক্ষা, শিল্প, অর্থ-সহ ১৫ মন্ত্রী!

Monday, May 4 2026, 9:49 am
WB Assembly Election | চাকরি চুরি-নিয়োগ দুর্নীতিরই মাশুল গুনছে তৃণমূল? পর পর হারছেন শিক্ষা, শিল্প, অর্থ-সহ ১৫ মন্ত্রী!
highlightKey Highlights

পর পর পরাজয়ের দিকে এগোচ্ছেন তৃণমূল কংগ্রেস সরকারের একের পর এক মন্ত্রী।


রাজ্যে উঠেছে গেরুয়া ঝড়। পর পর পরাজয়ের দিকে এগোচ্ছেন তৃণমূল কংগ্রেস সরকারের একের পর এক মন্ত্রী। এর নেপথ্যে কি রয়েছে চাকরি চুরি, নিয়োগ দুর্নীতি থেকে বেকারত্বের জ্বালা? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপাতত তৃণমূল সরকারের কমপক্ষে ১৫ জন বিদায়ী মন্ত্রী পিছিয়ে আছেন। যে তালিকায় আছেন বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিদায়ী দমকল মন্ত্রী সুজিত বসু, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, রাজ্যের বিদায়ী পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, বিদায়ী পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিদায়ী বনম বীরবাহা হাঁসদা, বিদায়ী মন্ত্রী মানস ভুইঁয়া, বিদায়ী প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ, বিদায়ী শিল্পমন্ত্রী শশী পাঁজা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File