Jharkhand | ঝাড়খণ্ডের রাজারাপ্পায় পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ১৩, আহত ১!

Sunday, November 29 2026, 2:24 am
Jharkhand | ঝাড়খণ্ডের রাজারাপ্পায় পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ১৩, আহত ১!
highlightKey Highlights

শনিবার রাত ২টো নাগাদ ঝাড়খণ্ডের রামগড় জেলার পানকির কাছে ৩৩ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ১ জন গুরুতর আহত হয়েছেন।


শনিবার রাত ২টো নাগাদ ঝাড়খণ্ডের রামগড় জেলার পানকির কাছে ৩৩ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের নালন্দা জেলার জাংহারো গ্রামের ১৪ জন স্করপিও গাড়িতে করে রাজারাপ্পা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। গাড়িটি সম্পূর্ণ দুমড়ে গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এক মাস আগে খুঁটি জেলায় ৭ জনের মৃত্যুর ঘটনার পর এই দুর্ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File