Colombia Earthquake | ৭.৪ মাত্রার ভূমিকম্পে কলম্বিয়ায় তাসের ঘরের মতো ভেঙেছে অসংখ্য বাড়ি, এখনও পর্যন্ত মৃত ১১১!

Key Highlightsসোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা।
সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। পশ্চিম কলম্বিয়ায় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, চকো প্রদেশের সান হোসে দেল পালমারের প্রায় ৫ কিলোমিটার পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাড়ি। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত অন্তত ১১১ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। আহত প্রায় ৮৭ জন। ভেঙে গিয়েছে ৬১টিরও বেশি বাড়ি। তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পাবে বলে খবর। বাড়ি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে কলম্বিয়ার অনেকটা এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়। ভেনেজুয়েলা, ইকুয়েডর এবং পানামাতেও অনুভূত হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে কলম্বিয়া সরকার।
- Related topics -
- আন্তর্জাতিক
- কলম্বিয়া
- ভূমিকম্প
- প্রাকৃতিক দুর্যোগ


