Ketchup | আমেদাবাদের কারখানায় উদ্ধার ১০ হাজার ৬৩০ কেজি ভেজাল সস ও ক্ষতিকর কাঁচামাল!
Monday, October 19 2026, 4:34 pm

Key Highlightsটমেটোর বদলে আলু সেদ্ধর পেস্ট, কৃত্রিম রঙ ও রাসায়নিক মিশিয়ে ভেজাল সস তৈরির অভিযোগে আমেদাবাদের একটি কারখানায় অভিযান চালাল পুরসভার স্বাস্থ্য দপ্তর।
টমেটোর বদলে আলু সেদ্ধর পেস্ট, কৃত্রিম রঙ ও রাসায়নিক মিশিয়ে ভেজাল সস তৈরির অভিযোগে আমেদাবাদের একটি কারখানায় অভিযান চালাল পুরসভার স্বাস্থ্য দপ্তর। অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ৬৩০ কেজি ভেজাল সস ও ক্ষতিকর কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার কেজি বিক্রির উপযোগী সস এবং ৫ হাজার কেজির বেশি কাঁচামাল রয়েছে। পরে কারখানাটি সম্পূর্ণ সিল করে দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, টমেটোর লেশমাত্র না রেখেই সম্পূর্ণ ক্ষতিকর রাসায়নিক ও আলুর গুঁড়ো দিয়ে এই সস তৈরি হতো। বর্তমানে কারখানাটির লাইসেন্স বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
- Related topics -
- দেশ
- ভারত
- আমেদাবাদ
- খাদ্য দপ্তর
- খাদ্যগুণ


