Viswa Bangla | ‘বিশ্ব বাংলা সরণি’র নাম বদলের উদ্যোগ, নাম হতে পারে ‘মহাপ্রভু চৈতন্য’র নামে!
Monday, September 21 2026, 2:46 pm

Key Highlights'বিশ্ব বাংলা সরণি'-সহ কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
'বিশ্ব বাংলা সরণি'-সহ কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সূত্রের খবর, বিশ্ব বাংলা সরণির নতুন নামকরণ শ্রীচৈতন্য মহাপ্রভুর নামে করার প্রস্তাব ভাবা হয়েছে। পাশাপাশি লেনিন বা কার্ল মার্ক্সের মতো বিদেশি ও বামপন্থী নেতাদের নামে থাকা রাস্তাগুলির নাম বদলে প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসুর মতো ভারতীয় বিপ্লবী ও সাধু-সন্ন্যাসীদের নামে রাখার প্রক্রিয়া শুরু হচ্ছে।রাস্তার নাম বদল কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ জানান, ভারতীয় সংস্কৃতিকে প্রাধান্য দিতেই এই চিন্তাভাবনা। অন্যদিকে তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় জানান, পদ্ধতিগতভাবে বিধানসভায় প্রস্তাব পাস করেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। উল্লেখ্য, ইতোমধ্যেই সরকারি নানা পরিকাঠামো থেকে 'বিশ্ব বাংলা' লোগো সরিয়ে 'অশোকস্তম্ভ' বসানোর কাজও চলছে।
- Related topics -
- শহর কলকাতা
- বিশ্ব বাংলা সরণি
- বিধানসভা ভবন


