TMC | তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে স্বস্তি মমতা শিবিরের, ৩ অ্যাকাউন্ট ব্যবহারে ছাড় দিলো হাই কোর্ট!

Monday, September 21 2026, 9:10 am
TMC | তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে স্বস্তি মমতা শিবিরের, ৩ অ্যাকাউন্ট ব্যবহারে ছাড় দিলো হাই কোর্ট!
highlightKey Highlights

দলীয় নাম ও প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে সাময়িক স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট।


দলীয় নাম ও প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে সাময়িক স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, নির্বাচন কমিশনের প্রতীকের অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের আগের নির্দেশে প্রভাব ফেলবে না। আদালতের নিয়ম অনুযায়ী, মমতা শিবিরের অনুমোদিত দুজন ব্যক্তির সইয়ের পর আদালত-নিযুক্ত বিশেষ আধিকারিকের স্বাক্ষরেই নির্দিষ্ট নিয়ম মেনে টাকা তোলা যাবে। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এই অনুমতির বিরোধিতা করলেও হাই কোর্ট আগের নির্দেশই কার্যকর রেখেছে। ফলে প্রতীক জট না মিটলেও দৈনন্দিন দলীয় আর্থিক কাজ চালাতে পারবে মমতা শিবির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File