RBI | UPI-ক্রেডিট কার্ড প্ল্যাটফর্মে অটো ডেবিটের ক্ষেত্রে আর লাগবে না বারবার OTP, নিয়মে বড় বদল আনলো RBI!
Thursday, April 23 2026, 1:21 pm

Key Highlightsএবার থেকে UPI, ক্রেডিট কার্ড প্ল্যাটফর্মে অটো ডেবিটের ক্ষেত্রে আর বারবার OTPর প্রয়োজন পড়বে না।
রেকারিং পেমেন্টের নিয়মে বড় পরিবর্তন করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এবার থেকে UPI, ক্রেডিট কার্ড প্ল্যাটফর্মে অটো ডেবিটের ক্ষেত্রে আর বারবার OTPর প্রয়োজন পড়বে না। RBI এর নতুন নিয়ম অনুযায়ী, ১৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন, যা অটো ডেবিট হয়, তাতে প্রতিবার আর ওটিপির দরকার পড়বে না। অর্থাৎ আপনি একবার অটোমেটিক পেমেন্টে অ্যাপ্রুভ করলেই পরের মাস থেকে ওই লিমিটের মধ্যে পেমেন্টের ক্ষেত্রে আর অ্যাপ্রুভাল লাগবে না। প্রতি মাসে সময় মতোই টাকা ডেবিট হয়ে যাবে। তার বেশি লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের অথেনটিকেশনের প্রয়োজন পড়বে।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- আরবিআই
- রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া


