Sonia Gandhi | ভোটার তালিকা মামলায় অস্বস্তিতে সোনিয়া, খারিজ নিম্ন আদালতের নির্দেশ!
Monday, September 21 2026, 3:29 pm

Key Highlightsভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় নতুন মোড়।
ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় নতুন মোড়। সোনিয়ার বিরুদ্ধে এফআইআরের আর্জি খারিজ সংক্রান্ত নিম্ন আদালতের পূর্ববর্তী নির্দেশকে বাতিল করল দিল্লির দ্বারকার বিশেষ আদালত। পূর্বে প্রমাণের অভাবে নিম্ন আদালত সোনিয়ার বিরুদ্ধে এফআইআরের আবেদন খারিজ করলেও, বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে ওই নির্দেশকে ‘যুক্তিহীন ও ত্রুটিপূর্ণ’ বলে পর্যবেক্ষণ করেন। অভিযোগকারী পবন নারাং দাবি করেন, ১৯৮৩ সালে নাগরিকত্ব পেলেও সোনিয়ার নাম ১৯৮০ সালের ভোটার তালিকায় কীভাবে এলো তা তদন্তের বিষয়। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে বিশেষ আদালতে নতুন করে এই মামলার শুনানি শুরু হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- সোনিয়া গান্ধী
- আদালত


