Zubeen Garg | গায়কের প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ! জ়ুবিনের ম্যানেজারের ৬ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় আদালতের
Thursday, April 30 2026, 3:29 pm

Key Highlightsগায়কের টাকা আত্মসাৎ করার অভিযোগে অভিযুক্ত ম্যানেজার সিদ্ধার্থ শর্মার একটি সংস্থা এবং ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিল ফাস্ট-ট্র্যাক আদালত।
জুবিন গর্গের মৃত্যু রহস্য মামলায় নয়া মোড়। এবার গায়কের টাকা আত্মসাৎ করার অভিযোগে অভিযুক্ত ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে পদক্ষেপ আদালতের। বিচারক জানিয়েছেন, তদন্তকারী আধিকারিক এমন সব নথি পেশ করেছেন যা গায়কের ম্যানেজারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এবং সেই টাকা সাদা করার প্রমাণ দেয়। ইতিমধ্যেই সিদ্ধার্থ শর্মার (Siddhartha Sharma) একটি সংস্থা এবং ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ফাস্ট-ট্র্যাক আদালত। অভিযোগ, গায়কের টাকা হাতিয়ে নিয়েই ওই সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল।
- Related topics -
- বিনোদন
- জুবিন গর্গ
- গায়ক
- অস্বাভাবিক মৃত্যু


