Zubeen Garg | কীভাবে মৃত্যু হলো জুবিন গর্গের? রহস্য ফাঁস করলো সিঙ্গাপুর আদালত!
Wednesday, March 25 2026, 11:41 am

Key Highlightsবিখ্যাত সংগীতশিল্পী জ়ুবিন গর্গের মৃত্যু নিয়ে দীর্ঘ তদন্তের পর বুধবার সিঙ্গাপুর পুলিশ কোস্ট গার্ডের (PCG) রিপোর্টকেই মান্যতা দিল সিঙ্গাপুরের আদালত।
বিখ্যাত সংগীতশিল্পী জ়ুবিন গর্গের মৃত্যু নিয়ে দীর্ঘ তদন্তের পর বুধবার সিঙ্গাপুর পুলিশ কোস্ট গার্ডের (PCG) রিপোর্টকেই মান্যতা দিল সিঙ্গাপুরের আদালত। ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে আদালত জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর ২০২৫ সিঙ্গাপুরের লাজ়ারস দ্বীপের কাছে সমুদ্রে ডুবেই মৃত্যু হয়েছিল ৫২ বছর বয়সী এই গায়কের। টক্সিকোলজি রিপোর্টে দেখা গিয়েছে গায়কের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ৩৩৩ মিলিগ্রাম (প্রতি ১০০ মিলিলিটারে), যা সিঙ্গাপুরের আইনি সীমা (৮০ মিলিগ্রাম)-এর চেয়ে কয়েক গুণ বেশি। এদিকে তাঁর শারীরিক ভারসাম্য ও বিচারক্ষমতা লোপ পেয়েছিল।
- Related topics -
- বিনোদন
- সঙ্গীতশিল্পী
- গায়ক
- জুবিন গর্গ
- সিঙ্গাপুর


