Zomato Layoff | হায়দ্রাবাদে প্রায় ২৫০ কর্মী ছাঁটাই Zomato-র! পরিষেবায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা

Tuesday, September 1 2026, 11:37 am
Zomato Layoff | হায়দ্রাবাদে প্রায় ২৫০ কর্মী ছাঁটাই Zomato-র! পরিষেবায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা
highlightKey Highlights

অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মটি এমাস থেকেই কর্মী ছাটাই করবে বলে জানাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম।


কর্মী ছাঁটাই করতে চলেছে বৃহত্তম ফুড ডেলিভারি সংস্থা zomato! প্রায় ২৫০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মটি। সূত্রের খবর, গুরুগ্রামে অবস্থিত ‘ইটারনাল’-এর অফিসে এবার থেকে একক কার্যকরী দল হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ওই অফিসের গ্রাহক সহায়তা বিভাগটি। তাঁর জেরে চাকরি হারাতে চলেছেন ২৪০ জন। সংস্থা সূত্রে খবর, আগস্টের বেতনের পাশাপাশি চার মাসের অতিরিক্ত বেতন দেওয়া হবে ওই কর্মীদের। এছাড়াও চুক্তির শর্ত অনুযায়ী ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত চিকিৎসা বিমা এবং কাউন্সেলিং বা মানসিক সহায়তাও পাবেন ওই কর্মীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File