Zomato | নকল চিজ-পনির ব্যবহারে জিরো টলারেন্স, কড়া বার্তা ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোর!

Monday, August 31 2026, 5:41 pm
Zomato | নকল চিজ-পনির ব্যবহারে জিরো টলারেন্স, কড়া বার্তা ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোর!
highlightKey Highlights

খাবারের গুণমান ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ করল জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো।


খাবারের গুণমান ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ করল জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো। প্ল্যাটফর্মে তালিকাভুক্ত রেস্তোরাঁগুলিতে ‘অ্যানালগ’ বা কৃত্রিম দুধ ও চিজের মতো বিকল্প উপাদানের ব্যবহারে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে সংস্থা। ইতিমধ্যেই যে সব রেস্তোরাঁ কৃত্রিম দুগ্ধজাত পণ্য ব্যবহারের কথা স্বীকার করেছে, সেগুলিকে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জোম্যাটোর সিইও আদিত্য মঙ্গলা জানান, গ্রাহকদের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। রেস্তোরাঁগুলিকে আসল দুগ্ধজাত পণ্য ব্যবহার করতে বলা হয়েছে, অন্যথায় সেই পদগুলি মেনু থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম না মানলে রেস্তোরাঁটিকে পুরোপুরি নিষিদ্ধ করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File