Zoji La Pass Avalanche | লাদাখে প্রবল তুষারঝড়, জোজিলা পাসের কাছে মৃত্যু ৭ জনের, শ্রীনগর- লেহ হাইওয়েতে আটকে একাধিক গাড়ি

Friday, March 27 2026, 4:39 pm
Zoji La Pass Avalanche | লাদাখে প্রবল তুষারঝড়, জোজিলা পাসের কাছে মৃত্যু ৭ জনের, শ্রীনগর- লেহ হাইওয়েতে আটকে একাধিক গাড়ি
highlightKey Highlights

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জোজিলা পাসের যে অংশটি লাদাখের দিকে রয়েছে, সেখানেই এই প্রবল তুষারধস শুরু হয়৷


লাদাখের জোজিলা পাসে ভয়ঙ্কর তুষারধস। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হল ৭ জনের। মৃতদের মধ্যে তিন জন পুরুষ, একজন মহিলা এবং একটি শিশু রয়েছে। আহত অন্তত ৫। সূত্রের খবর, এদিন বিকেলে শ্রীনগর লেহ হাইওয়ের উপরে জোজিলা পাসের কাছে প্রবল তুষারধস শুরু হয়। দুর্যোগের খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করেন পুলিশ, সেনাবাহিনী, বিআরও ছাড়াও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দ্রাস ও সোনমার্গ জেলা প্রশাসন উদ্ধারকাজে হাত লাগিয়েছে। সূত্রের খবর, শ্রীনগর- লেহ হাইওয়ের উপরে বরফের নিচে চাপা পড়েছে একাধিক গাড়ি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File