Fifa World Cup 2026 | ফুটবল বিশ্বকাপ দেখা যাবে ভারতে! কোন কোন চ্যানেলে দেখতে পাবেন ম্যাচ?
Monday, June 1 2026, 3:54 pm

Key Highlightsআজ সোমবার, ১লা জুন জি এন্টারটেনমেন্ট ঘোষণা করেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল দেখাবে জি (Zee)।
অবশেষে খুশির খবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। আজ সোমবার, ১লা জুন জি এন্টারটেনমেন্ট ঘোষণা করেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল দেখাবে জি (Zee)। এক্স মাধ্যমে পোস্ট করে তারা জানিয়েছে, শুধু এবারের বিশ্বকাপই নয়, ২০২৭ এবং ২০৩১ মহিলাদের বিশ্বকাপ, ২০৩০ এবং ২০৩৪ সালের পুরুষদের বিশ্বকাপ -সহ মোট ৩৯টি আন্তর্জাতিক প্রতিযোগিতা দেখাবে জি। যে ৪টি চ্যানেলে ম্যাচ দেখা যাবে সেগুলি হল – ইউনিট৮ স্পোর্টস ১, ইউনিট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনিট৮ স্পোর্টস ২, ইউনিট৮ স্পোর্টস ২ এইচডি। এছাড়াও জি ফাইভ অ্যাপেও বিশ্বকাপ ফুটবল দেখানো হবে। সূত্রের খবর, ৩০ মিলিয়ন বা ভারতীয় মূল্যে প্রায় ৩৩০ কোটি টাকায় ফিফার সঙ্গে ৮ বছরের চুক্তি করেছে জি এন্টারটেইনমেন্ট।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফিফা
- ফিফা বিশ্বকাপ


