CSK | CSK-র নতুন প্রধান কোচ হলেন ধোনির প্রাক্তন সতীর্থ জ়াহির খান, দায়িত্ব ছাড়লেন ফ্লেমিং!

Monday, September 21 2026, 5:08 pm
CSK | CSK-র নতুন প্রধান কোচ হলেন ধোনির প্রাক্তন সতীর্থ জ়াহির খান, দায়িত্ব ছাড়লেন ফ্লেমিং!
highlightKey Highlights

দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের ইতি টেনে চেন্নাই সুপার কিংসের (CSK) হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্টিফেন ফ্লেমিং।


দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের ইতি টেনে চেন্নাই সুপার কিংসের (CSK) হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্টিফেন ফ্লেমিং। তাঁর জায়গায় টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা পেসার জ়াহির খানকে প্রধান কোচ হিসেবে নিযুক্ত করল CSK ম্যানেজমেন্ট। ২০২৭ আইপিএলের মেগা রিবিল্ডিংকে মাথায় রেখে এবং টানা ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতেই এই সিদ্ধান্ত। ২০১১ বিশ্বকাপজয়ী তারকা জ়াহির খানের আইপিএলে খেলার যেমন অভিজ্ঞতা রয়েছে, তেমনই মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ও ডিরেক্টর হিসেবে প্রশাসনিক কাজ করার অভিজ্ঞতাও সমৃদ্ধ। ধোনির সাথে যৌথ অভিজ্ঞতায় চেন্নাইকে পুনরায় সাফল্যের সরণিতে ফেরানোই এখন জ়াহিরের মূল লক্ষ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File