Yuvabharati Stadium | শহরে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল! সেজে উঠছে যুবভারতী ক্রীড়াঙ্গন
Sunday, September 27 2026, 3:32 am

Key Highlightsবিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে টিম ইন্ডিয়া মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলের। এই উপলক্ষ্যে সেজে উঠছে মাঠ।
৬ অক্টোবর ভারত লড়বে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলের সঙ্গে। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনড্রিক, এস্তেভাও, ব্রুনো গুইমারেজ, মার্কুইনোসের মতো মহাতারকাদের নিয়ে আসছে ব্রাজিল। ওইদিন আরও এক বিশ্বজয়ী দেশ উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ডারউইন নুনেজ, ম্যাক্সমিলিয়ানো আরাউহো, রোনাল্ড আরাউহো, ফাকুন্দো পেলেস্ত্রি, রডরিগো বেন্টাঙ্কুরদের নিয়েই আসছে উরুগুয়ে। বিশ্বজয়ী দলদুটিকে স্বাগত জানাতে যুবভারতী ক্রীড়াঙ্গন সেজে উঠছে। রংয়ের পোঁচ পড়েছে স্টেডিয়ামের দেওয়ালে। সূত্রের খবর, এই দুই ম্যাচে নির্দিষ্ট আসনের টিকিট কাটতে পারবেন দর্শকরা। নতুন করে সাজানো হয়েছে শৌচাগার। গ্যালারির লবিতে থাকছে ফুড স্টলও।
- Related topics -
- খেলাধুলা
- সল্টলেক স্টেডিয়াম
- সল্টলেক
- স্টেডিয়াম
- ব্রাজিল
- ফিফা
- ফিফা বিশ্বকাপ


