Yuva Shakti Bharosa Card | পোর্টাল খোলেনি যুবশক্তি ভরসা কার্ডের, ডিগ্রি সার্টিফিকেট তুলতে কলেজে ভিড় ছাত্রছাত্রীদের

Saturday, July 18 2026, 4:40 pm
Yuva Shakti Bharosa Card | পোর্টাল খোলেনি যুবশক্তি ভরসা কার্ডের, ডিগ্রি সার্টিফিকেট তুলতে কলেজে ভিড় ছাত্রছাত্রীদের
highlightKey Highlights

যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদনের জন্য আগেভাগেই সার্টিফিকেট (Degree Certificate) সংগ্রহ করতে শুরু করেছেন যুবরা।


রাজ্যে পালাবদলের পর বেকার যুবদের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্পের ঘোষণা করেছে বিজেপি সরকার। যদিও আবেদন করতে কী কী নথি প্রয়োজন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি রাজ্য সরকার। খোলেনি পোর্টালও। অক্টোবরে এই প্রকল্প চালু হতে পারে বলে শোনা যাচ্ছে। যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদনের জন্য আগেভাগেই সার্টিফিকেট সংগ্রহ করতে শুরু করেছেন বাংলার যুবরা। অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ভিড় বাড়ছে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File