Yuva Bharati Stadium | যুবভারতীতে খেলতে আর লাগবে না টাকা, স্বস্তিতে ইস্টবেঙ্গল-মোহনবাগান

Key Highlightsচলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) মঞ্চে সল্টলেক স্টেডিয়াম তথা যুবভারতী ক্রীড়াঙ্গনে হোম ম্যাচ আয়োজনের জন্য দুই প্রধানকে আর গুনতে হবে না স্টেডিয়ামের ভাড়া।
চলতি মরশুমে কলকাতা লিগ ও আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান। দুর্দান্ত খেলেছে ইস্টবেঙ্গলও। এবার কলকাতার ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জন্য স্বস্তির খবর। চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) মঞ্চে সল্টলেক স্টেডিয়াম তথা যুবভারতী ক্রীড়াঙ্গনে হোম ম্যাচ আয়োজনের জন্য কোনো দলকেই আর ভাড়া দিতে হবে না। ক্লাব দুটির আর্থিক বোঝা লাঘব করতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, ‘মোহনবাগান ও ইস্টবেঙ্গল আমাদের বাংলা তথা দেশের গর্ব। ভারতীয় ফুটবলের ইতিহাস এই দুই ক্লাব ছাড়া অসম্পূর্ণ। এমন ঐতিহাসিক প্রতিষ্ঠানের পাশে সরকারের দাঁড়ানো অত্যন্ত স্বাভাবিক ও দায়িত্বের মধ্যে পড়ে। এই গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দেওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছি।’
- Related topics -
- খেলাধুলা
- সল্টলেক স্টেডিয়াম
- সল্টলেক
- ইমামি ইস্টবেঙ্গল
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট
- মোহনবাগান
- এটিকে মোহনবাগান
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবলার
- ফুটবল প্রশিক্ষক
- ক্রীড়াবিদ


