Manipur CM | রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার, মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ইউমনাম খেমচাঁদের!
Wednesday, February 4 2026, 1:43 pm

Key Highlightsসোমবার দিল্লিতে বিজেপির হাইকম্যান্ডের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ইউমনাম খেমচন্দ সিং-এর (Yumnam Khemchand Singh) নাম চূড়ান্ত করা হয়েছে।
দীর্ঘ এক বছরের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে শান্ত হয়েছে মণিপুর। সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার হয়েছে। অবশেষে মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইউমনাম খেমচাঁদ সিং। গতকাল ৪৫ জন বিধায়ক ইউমনামকে দলনেতা হিসেবে নির্বাচিত করেন। ক্ষমতা ভাগাভাগির নিয়মে উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে কুকি সম্প্রদায়ের নেমচা কিপগেনকে। তিনি মণিপুরের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন গোবিন্দাস কন্থৌজাম। বুধবার সন্ধ্যা ৬টায় লোকভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল অজয় ভাল্লা।


