Youtuber Arrested | পৌরাণিক বিষয় নিয়ে আপত্তিকর ভিডিয়ো বানানোর অভিযোগ, গ্রেফতার পশ্চিম মেদিনীপুরের ইউটিউবার!

Sunday, October 25 2026, 2:39 pm
Youtuber Arrested | পৌরাণিক বিষয় নিয়ে আপত্তিকর ভিডিয়ো বানানোর অভিযোগ, গ্রেফতার পশ্চিম মেদিনীপুরের ইউটিউবার!
highlightKey Highlights

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গ্রেপ্তার এক ইউটিউবার। ধৃত কনটেন্ট ক্রিয়েটারের নাম সুরজিৎ শী।


হিন্দু দেবদেবী থেকে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজমাধ্যমে বিকৃত এবং ব্যঙ্গাত্মক পোস্ট করার জন্যে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গ্রেপ্তার এক ইউটিউবার। ধৃত কনটেন্ট ক্রিয়েটারের নাম সুরজিৎ শী। সুরজিতের ‘কোর বাংলা জনকন্ঠ’ নামে ফেসবুক পেজ রয়েছে। তিনি পৌরাণিক বিষয় নিয়ে বিভিন্ন রকম কনটেন্ট তৈরি করেন। সম্প্রতি সুরজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন হিন্দুত্ববাদী সংগঠনের কয়েক জন ব্যক্তি। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৯৭ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু হয়েছে। রবিবার ধৃতকে দাঁতন আদালতে হাজির করানো হলে ৪ নভেম্বর পর্যন্ত ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। দাঁতনের বজরং দলের ‘সংযোজক’ সায়নদীপ দাসের মন্তব্য, ‘‘বিগত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় আমাদের দেবদেবী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং আরএসএস-কে নিয়ে বহু ভিডিয়ো কন্টেন্ট তৈরি করেছে ওই যুবক। এরা দাঁতনের ককরোচ। হিন্দু হয়ে হিন্দুদের বিরোধিতা করে। এটা আমাদের চোখে ভুল। আমরা আইনের দ্বারস্থ হয়েছি।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File