Israel | ইজরায়েলের জেরুজালেমে খুন উত্তরবঙ্গের যুবক! দেখাশোনা করতেন বৃদ্ধ দম্পতির, ধৃত দম্পতির নাতি!

Key Highlightsইজরায়েলের জেরুজালেমে গত ২৩ জুলাই এক বৃদ্ধ দম্পতির বাড়িতে ভয়াবহ হামলার শিকার হন সেখানে কর্মরত ভারতীয় কেয়ারগিভার রাজীব আচার্য।
ইজরায়েলের জেরুজালেমে গত ২৩ জুলাই এক বৃদ্ধ দম্পতির বাড়িতে ভয়াবহ হামলার শিকার হন সেখানে কর্মরত ভারতীয় কেয়ারগিভার রাজীব আচার্য। পরে গুরুতর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। তেল আভিভে ভারতীয় দূতাবাস তাঁর পরিবারকে এই তথ্য জানিয়েছে। জানা গিয়েছে, রাজীব উত্তরবঙ্গের কালিম্পঙের বাসিন্দা ছিলেন। রিপোর্ট অনুযায়ী, জেরুজালেমে রাজীব এক বৃদ্ধ দম্পতির দেখাশোনা করতেন। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে রাজীবের ওপর হামলা করা হয়। তিনি একাধিক আঘাত পান। হামলার পর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। ঘটনার তদন্তে এগিয়েছে ইজরায়েলি পুলিশ। অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে অ্যাভিয়র জাকেনকে। ওই বৃদ্ধ দম্পতির নাতি এই ধৃত। ইজরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। তাঁর বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে হেফাজতে রয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- উত্তরবঙ্গ
- খুন
- ক্রাইম


