Paris Knife Attack | 'আল্লাহর নির্দেশে' অন্তঃসত্ত্বা-সহ মহিলাদের ছুরির কোপ যুবকের! হাড়হিম করা কাণ্ড ঘটলো প্যারিসে!
Tuesday, July 28 2026, 7:31 am

Key Highlights'আল্লাহর নির্দেশে' জনবহুল রাস্তায় ছুরি দিয়ে একের পর এক মহিলাকে কোপ!
'আল্লাহর নির্দেশে' জনবহুল রাস্তায় ছুরি দিয়ে একের পর এক মহিলাকে কোপ! হাড়হিম করা কাণ্ড ঘটে গেল প্যারিসে। ঘটনাটি ঘটেছে প্যারিসের পোর্ত দে ক্লিশি এলাকায়। ফরাসি মিডিয়া সূত্রে খবর, সোমবার দুপুরে আচমকাই জনবহুল রাস্তায় ছুরি হাতে নিয়ে তেড়ে যায় এক যুবক। একে একে তিনজন মহিলাকে কোপ দেয়। জানা গিয়েছে, আহতদের বয়স ১৯, ২৪ এবং ৩৬ বছর। আহতদের মধ্যে রয়েছেন এক অন্তঃসত্ত্বাও। হামলার খানিকক্ষণের মধ্যেই আততায়ীকে কোনওমতে পাকড়াও করে ফেলেন স্থানীয় পথচারীরা। তখনই আততায়ী বলতে থাকে, “আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বলেই এই কাজ করেছি।”ভয়ানক এই ঘটনার ভিডিও করেছেন এক পথচারী। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। আপাতত গ্রেপ্তার করা হয়েছে ওই আততায়ীকে।
- Related topics -
- আন্তর্জাতিক
- প্যারিস
- ক্রাইম


