New York | US-এ মর্মান্তিক দুর্ঘটনা! নিউ ইয়র্ক সাবওয়েতে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণ-তরুণীর!
Tuesday, September 15 2026, 12:28 pm

Key Highlightsআমেরিকার নিউ ইয়র্কের সাবওয়ে স্টেশনে ট্রেন ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো ২৪ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত তরুণী মালাইকা চিত্রে এবং তাঁর বন্ধু নেপালি-আমেরিকান নবম কৌলের।
আমেরিকার নিউ ইয়র্কের সাবওয়ে স্টেশনে ট্রেন ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো ২৪ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত তরুণী মালাইকা চিত্রে এবং তাঁর বন্ধু নেপালি-আমেরিকান নবম কৌলের। পুলিশ সূত্রের খবর, ম্যানহাটনের স্প্রিং স্ট্রিট সাবওয়ে স্টেশনে ট্র্যাকে পড়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়েই এই মর্মান্তিক পরিণতি ঘটে। দ্রুত গতিতে আসা ডাউনটাউনগামী ৪ নম্বর ট্রেনের নিচে পড়ে দুজনেই প্রাণ হারান। নিহত মালাইকা 'অ্যাকাডিয়া ফার্মাসিউটিক্যালস'-এ এবং নবম 'ব্লুমবার্গ'-এ কর্মরত ছিলেন। দুজনেই রুটগার্স ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী। তাঁদের এই অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ বন্ধু ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- নিউ ইয়র্ক
- ট্রেন দুর্ঘটনা
- ভারতীয়


