Supreme Court | ‘চিরকাল জায়গা দখল করা যায় না’, বিক্ষোভ নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের!
Tuesday, November 3 2026, 9:58 am

Key Highlightsদিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের বিক্ষোভের জেরে আর্থিক ক্ষতির অভিযোগে ব্যবসায়ী সংগঠনের করা মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে।
দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের বিক্ষোভের জেরে আর্থিক ক্ষতির অভিযোগে ব্যবসায়ী সংগঠনের করা মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট জায়গায় বিক্ষোভের অনুমতি দেওয়া উচিত, তবে কোনও বিক্ষোভস্থল চিরকাল দখল করে রাখা যায় না। মঙ্গলবার এই মামলায় কেন্দ্রীয় সরকারসহ সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত। পাশাপাশি, বিক্ষোভের আয়োজন করা রাজনৈতিক দলগুলিকেও এই মামলায় পক্ষ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই বিক্ষোভের জেরে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- রাজনীতি
- রাজনৈতিক


