Yogi Adityanath | মিয়াঁপুর গ্রামের নাম বদলে হবে 'রবীন্দ্রনগর'! কবিগুরুকে অভিনব সন্মান যোগী আদিত্যনাথের
Saturday, April 11 2026, 2:01 pm

Key Highlightsকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে উত্তরপ্রদেশের এক গ্রামের নামবদল করতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ভোটার মুখে অভিনব ঘোষণা যোগীর উত্তরপ্রদেশে। মিয়াঁপুর গ্রামের নাম বদলে রাখা হবে 'রবীন্দ্রনগর'। শনিবার লখিমপুর খেরিতে বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত ৩৩১টি হিন্দু পরিবারের হাতে জমির মালিকানা তুলে দিলেন তিনি। এরপরই যোগী বলেন, “পাকিস্তানের পাপের জন্যই সেখানকার হিন্দুরা বাস্তুচ্যুত হয়েছিল। কংগ্রেস সেই বাস্তুচ্যুতদের কোনও অধিকার দেয়নি, বরং এই গ্রামের নাম বদলে মিয়াঁপুর রাখে।.. আমরা সেই হিন্দু পরিবারগুলিকে ন্যায় দিচ্ছি।” এরপরই যোগীর বক্তব্য, “মিয়াঁপুর গ্রামের নাম বদল করে গুরুদেবের নামে রবীন্দ্রনগর রাখা হবে।”
- Related topics -
- দেশ
- যোগী আদিত্যনাথ
- উত্তরপ্রদেশ
- উত্তরপ্রদেশ সরকার
- রবীন্দ্রনাথ ঠাকুর


