Yellow Alert In Kolkata | আগামী ২৪ ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গোটা রাজ্যে!

Friday, March 27 2026, 2:47 pm
Yellow Alert In Kolkata | আগামী ২৪ ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গোটা রাজ্যে!
highlightKey Highlights

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাত পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাত অবধি পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও দুই বর্ধমানে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ রাতের দিকে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File