Heavy Rainfall | এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গবাসীর, কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি!

Thursday, August 6 2026, 12:27 pm
Heavy Rainfall | এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গবাসীর, কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি!
highlightKey Highlights

কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।


এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। বর্তমানে মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে ডালটনগঞ্জ, কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকা, অসমে রয়েছে দু’টি ঘূর্ণাবর্ত। তার জেরে দক্ষিণবঙ্গজুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতি, শুক্র, শনিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টি কমতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কমবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছেই। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File