Yatri Sathi Shuttle Bus | যাত্রী সাথী অ্যাপে মিলবে শাটল বাস পরিষেবাও! ঘোষণা পরিবহণ দফতরের! কোন কোন রুটে চলবে গাড়ি?
Sunday, August 9 2026, 5:27 pm

Key Highlightsযাত্রী সাথী অ্যাপ রাজ্য পরিবহণ দফতর দ্বারা কার্যত নিয়ন্ত্রিত। তাদের মাধ্যমেই এই শাটল বাস পরিষেবা চালু করা হয়েছে বলেই জানা গিয়েছে।
যাত্রী সুবিধায় বড়ো উদ্যোগ। যাত্রী সাথীতে এবার মিলবে শাটল বাস পরিষেবা। প্রাথমিকভাবে স্থির হয়েছে সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউটাউন, গড়িয়া থেকে সায়েন্স সিটি এবং হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রী সাথীর মাধ্যমে পাওয়া যাবে শাটল বাস। সকাল আটটা থেকে রাত আটটা অবধি এই পরিষেবা মিলবে। বাসের ভাড়া ৩৯ টাকা থেকে সর্বাধিক ৬৯ টাকা হতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে গাড়ির ভেতরে থাকবে সিসি ক্যামেরা। জিপিএস যুক্ত থাকায় সহজেই লোকেশন চিহ্নিত করতে পারা যাবে। কর্মজীবী মহিলা ও পড়ুয়াদের কথা মাথায় রেখেই কম খরচে শাটল পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে বলে জানা যাচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- বাস যাত্রী


