Shankar | সাহিত্যজগতে নক্ষত্রপতন, না ফেরার দেশে 'শংকর', উইলে শেষকৃত্যের নির্দেশ লেখকের

Friday, February 20 2026, 2:00 pm
Shankar | সাহিত্যজগতে নক্ষত্রপতন, না ফেরার দেশে 'শংকর', উইলে শেষকৃত্যের নির্দেশ লেখকের
highlightKey Highlights

উইলে শংকরের স্পষ্ট নির্দেশ ছিল যেন তাঁর দেহ যেন ঠান্ডা ঘরে না রাখা হয়। সেই ইচ্ছেকেই মান্যতা দিতে আমেরিকাবাসী বড় মেয়ে কলকাতায় আসা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে না।


প্রয়াত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় ওরফে ‘শংকর’। শুক্রবার বেলা পৌনে ১টা নাগাদ এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। লেখক তাঁর উইলে নির্দেশ দিয়েছিলেন, তাঁর দেহ যেন ঠান্ডা ঘরে না রাখা হয়। জানিয়েছিলেন, স্ত্রী ও মায়ের মতোই তাঁর অন্ত্যেষ্টি করতে হবে ক্যাওড়াতলা মহাশ্মশানেই। ওঁর কর্মস্থল, রবীন্দ্রসদন কিংবা অন্য কোথাও দেহ শায়িত রাখা যাবে না। নির্দেশ ছিল, অনাবশ্যক কোনও কিছু যেন না চাপানো হয় তাঁর মৃত শরীরের উপরে। সেই ইচ্ছেকেই মান্যতা দিতে তাঁর মেয়ে আসার আগেই সৎকারের বন্দোবস্ত করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File