Abhijit Dipke | 'ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিয়ে'! ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই বললেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে!
Saturday, July 25 2026, 10:43 am

Key Highlightsধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই মুখ খুলল ককরোচ জনতা পার্টি। সিজেপির প্রধান অভিজিৎ দিপকে বললেন, “গণতন্ত্রকে ভয় পেয়ো না।”
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (CJP) নেতৃত্বে তিনটি দাবি রেখে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন কয়েকশো আন্দোলনকারী। তাদের বড় দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এবার সেই দাবি পূরণ হল। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই মুখ খুলল ককরোচ জনতা পার্টি। সিজেপির প্রধান অভিজিৎ দিপকে বললেন, “গণতন্ত্রকে ভয় পেয়ো না।”এ দিন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, “আমরা সত্যি করে দেখালাম। কী বলত এরা? এই সরকারে ইস্তফা দেওয়া হয় না। আমরা বলি, ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিয়ে। এই জয় সেই সকল বাচ্চাদের জন্য, যাদের প্রাণ কেড়েছে ধর্মেন্দ্র প্রধান। আজ এরা ন্যায় পেল।”
- Related topics -
- দেশ
- ভারত
- ককরোচ জনতা পার্টি’
- শিক্ষামন্ত্রী


