WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

স্ত্রী-কন্যাকে সম্মান জানাতে ইনস্টাগ্রামের সাহায্য নিলেন বিরাট কোহলী, নারী দিবসে অনুষ্কাকে বার্তা

Monday, March 8 2021, 11:41 am
স্ত্রী-কন্যাকে সম্মান জানাতে ইনস্টাগ্রামের সাহায্য নিলেন বিরাট কোহলী, নারী দিবসে অনুষ্কাকে বার্তা
highlightKey Highlights

আন্তর্জাতিক নারী দিবসে স্ত্রী অনুষ্কা শর্মা ও কন্যা ভামিকার উদ্দেশে বার্তা দিলেন বিরাট কোহলী। ইনস্টাগ্রামে কোহলী তাঁর সদ্যোজাত মেয়ে সম্পর্কে লিখেছেন, ‘তোমাকে জন্ম নিতে দেখে এক অনাবিল আনন্দ পেয়েছিলাম।’ একইসঙ্গে ঘরণী অনুষ্কা সম্পর্কে কোহলী লিখেছেন, ‘তোমার মত কঠিন মানসিকতার, ভয়ডরহীন, লড়াকু মহিলা খুবই কম দেখেছি।’ স্ত্রী ও কন্যাকে সম্মান জানানোর জন্য ইনস্টাগ্রামের সাহায্য নিলেন ভারত অধিনায়ক। ভামিকা সম্পর্কে কোহলী লিখলেন, “সন্তানকে জন্ম নিতে দেখার অভিজ্ঞতা দারুণ ও অবিশ্বাস্য। সেই মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্ব বোধ করছি। একই সঙ্গে বুঝতে পেরেছি মহিলাদের মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। ভগবানের দেওয়া সেই শক্তির জন্যই মহিলারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও লড়াকু মানসিকতার।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File