Women Champions Trophy | ভারতের মাটিতে প্রথমবার মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি! টি-টোয়েন্টির উদ্যোগ ICC-র
Tuesday, September 1 2026, 8:15 am

Key Highlightsআইসিসি সূত্রে খবর, শ্রীলঙ্কা নয়, আগামী বছর মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।
প্রথমবার ভারতের মাটিতে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে চলেছে আইসিসি। র্যাঙ্কিংয়ে প্রথম ছ’টা টিম এই টুর্নামেন্টে খেলবে। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ম্যাচ। বোর্ড সূত্রে খবর, ভারতে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। গত বছর ভারতের মাঠে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে গ্যালারি ভর্তি সমর্থক ছিল। ডব্লুপিএলের সময়ও স্টেডিয়াম প্রায় হাউসফুল ছিল। এই সম্ভাবনাকে সামনে রেখেই ভারতে ম্যাচের আয়োজন করতে চলেছে আইসিসি। আইসিসির পরবর্তী বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়তে পারে বলে সূত্রের খবর।
- Related topics -
- খেলাধুলা
- আইসিসি
- মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জ
- টি২০
- টি ২০ ওয়ার্ল্ড কাপ
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- মহিলা ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
- ক্রিকেট
- ভারত


