Govt Bus | কলকাতা থেকে দিঘা, শিলিগুড়ির মতো দূরপাল্লার সরকারি বাসেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা!
Monday, May 18 2026, 4:05 pm

Key Highlights১লা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।
রাজ্যের মহিলাদের জন্য সুখবর। ১লা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। তবে প্রশ্ন ছিল দূরপাল্লার সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন কি না। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, যেকোনও দূরপাল্লার সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। অর্থাৎ কলকাতা থেকে দিঘা, শিলিগুড়ির মতো দূরপাল্লার সরকারি বাসেও এই সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- সরকারি বাস


