GTA 6 | প্রথম দিনেই আয় ২২,০০০ কোটি, ১৩ বছরের অপেক্ষার অবসান শেষ করে ইতিহাসের সব রেকর্ড ভাঙল 'জিটিএ ৬' !
Friday, November 20 2026, 3:37 pm

Key Highlightsদীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার পর বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্বজুড়ে মুক্তি পেল ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ ৬’।
দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার পর বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্বজুড়ে মুক্তি পেল ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ ৬’। সেন্সর টাওয়ারের তথ্য মতে, প্রি-অর্ডার ও প্রথম দিনের বিক্রি মিলিয়ে ২ কোটি ৪৫ লক্ষের বেশি কপি বিক্রি হয়ে আয় দাঁড়িয়েছে প্রায় ২.৩৬ বিলিয়ন ডলারেরও বেশি, যা বিনোদন জগতে বড় রেকর্ড।ফ্লোরিডার আদলে তৈরি কাল্পনিক ‘লিওনিডা’ অঞ্চলে লুসিয়া ও জেসনের গল্প নিয়ে তৈরি এই গেমে ১ থেকে ১.৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে ধারণা। মোট বিক্রির প্রায় তিন-চতুর্থাংশ প্লেস্টেশন ৫-এ ও বাকিটা এক্সবক্সে হয়েছে। ২১২ জিবি ফাইল ডাউনলোডে ব্রিটেনে ইন্টারনেট ট্রাফিকের রেকর্ড ভেঙেছে এবং গেমারদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। নিকো পার্টনার্সের মতে, চলতি বছরেই এর বিক্রি ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্যান্য
- ভিডিও গেম


