RBI | কেওয়াইসি আপডেট না করলে কি ব্লক করে দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট? প্রতারণা নিয়ে সতর্ক করলো RBI!
Tuesday, August 18 2026, 3:45 pm

Key Highlightsকেওয়াইসি আপডেট না করলে কি ব্লক করে দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট?
কেওয়াইসি আপডেট না করলে কি ব্লক করে দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট? অনেকেই এই সংক্রান্ত মেসেজ পেয়েছেন। এবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সতর্ক করল কেওয়াইসি আপডেট সংক্রান্ত প্রতারণা নিয়ে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, যদি কেউ এই ধরনের মেসেজ পান, তাহলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ভয় পাওয়ারও কারণ নেই। এগুলি প্রতারণামূলক মেসেজ। এই ধরনের মেসেজ পেলে, কোনও ধরনের লিঙ্কে ক্লিক করতে বারণ করা হয়েছে। আরবিআই বলছে, এই ধরনের কোনও মেসেজ আসলে তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ না করতে। কারণ ব্যাঙ্ক বা আর্থিক কোনও সংস্থা (NBFC) কেওয়াইসি আপডেটের জন্য লিঙ্ক পাঠায় না। যদি এমন কোনও মেসেজ এসে থাকে, তাহলে এই ধরনের লিঙ্কে কখনও ক্লিক করবেন না। আরবিআই বলছে, যদি কোনও ওটিপি, পিন ও পাসওয়ার্ড চাওয়া হয়, তাহলে কখনও তা শেয়ার করবেন না।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- আরবিআই
- রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
- আর্থিক প্রতারণা


