UCC Bill | উত্তরাখণ্ডের মতো বাংলাতেও বাধ্যতামূলক হবে লিভ-ইনে রেজিস্ট্রেশন? UCC বিল নিয়ে বাড়ছে জল্পনা!

Tuesday, June 30 2026, 8:43 am
UCC Bill | উত্তরাখণ্ডের মতো বাংলাতেও বাধ্যতামূলক হবে লিভ-ইনে রেজিস্ট্রেশন? UCC বিল নিয়ে বাড়ছে জল্পনা!
highlightKey Highlights

শুভেন্দু বিধানসভায় বলেছেন, উত্তরাখণ্ড, অসম ও গুজরাটের অভিন্ন দেওয়ানি বিধিকে ভিত্তি করে তাঁরা এগোবেন।


বাংলায় ক্ষমতায় এসেই অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে তৎপর শুভেন্দু-সরকার। সোমবার বিধানসভায় UCC বিলটি পেশ করার কথা থাকলেও তা পেশ হয়নি। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ইউসিসি বিলের রূপরেখা তৈরির জন্য কমিটি গড়ছে সরকার। এখনও পর্যন্ত বিজেপি শাসিত তিন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। প্রথমে উত্তরাখণ্ড। তারপর গুজরাট ও অসম। নানান বিষয় সহ এই আইনের মাধ্যমে উত্তরাখণ্ডে বাঁধা হয়েছে আধুনিক সমাজে লিভ-ইন সম্পর্ককে। সেখানে বলা হয়, বিয়ের মতো লিভ-ইনেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। লিভ-ইনের রেজিস্ট্রেশন করা না হলে তিন থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার শাস্তি রয়েছে ওই বিধিতে। এদিন শুভেন্দু বিধানসভায় বলেছেন, উত্তরাখণ্ড, অসম ও গুজরাটের অভিন্ন দেওয়ানি বিধিকে ভিত্তি করে তাঁরা এগোবেন। অর্থাৎ উত্তরাখণ্ডের মতো লিভ-ইনেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হতে পারে। বিভিন্ন মহলের মতে, মেয়েদের সামাজিক সুরক্ষার জন্যই এই পদক্ষেপ করতে পারে সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File