Nirav Modi | এবার কি দেশে ফেরানো সম্ভব হবে ঋণখেলাপি নীরব মোদিকে? জোরালো হচ্ছে জল্পনা!

Key Highlightsভারতে ফেরা আটকাতে প্রত্যার্পণ মামলাটিকে নতুন করে খোলার আবেদন জনিয়েছিলেন তিনি। যদিও সেই আবেদন খারিজ করেছে বিচারপতিদের বেঞ্চ।
পিএনবি-সহ ভারতের একাধিক ব্যাঙ্কে জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদি। একইভাবে পালিয়ে গিয়েছিলেন তাঁর আত্মীয় মেহুল চোকসিও। এরপর ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন নীরব মোদি। এবার তাঁকে দেশে ফেরানো সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। ইউরোপীয় মানবাধিকার আদালতে আইনি লড়াইয়ে তাঁর পরাজয় চূড়ান্ত হওয়ার পরই ওয়াকিবহাল মহল মনে করছে, এবার দেশে ফেরাতেই হবে মোদিকে। সূত্রানুসারে, তাঁর সমস্ত আইনি পথ শেষ হয়ে গিয়েছে। উল্লেখ্য, ক’দিন আগেই লন্ডনের হাইকোর্টে পলাতক হীরা ব্যবসায়ী বাহানা দেন, তাঁর জন্য ভারতে ফেরা ‘ঝুঁকির হবে’। তাঁর দাবি, ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি জিজ্ঞাসাবাদের সময় শারীরিক ও মানসিক ‘নির্যাতন’ চালাতে পারে। এবার ভারতে ফেরা আটকাতে প্রত্যার্পণ মামলাটিকে নতুন করে খোলার আবেদন জনিয়েছিলেন তিনি। যদিও সেই আবেদন খারিজ করেছে বিচারপতিদের বেঞ্চ।


