UPI | ২,০০০ টাকার বেশি UPI লেনদেনে দিতে হবে ফি? কী জানালেন RBI গভর্নর?

Key Highlightsআলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী ২,০০০ টাকার বেশি UPI লেনদেনে MDR লাগতে পারে।
বর্তমানে UPI-র মাধ্যমে টাকা পাঠাতে বা গ্রহণ করতে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হয় না। ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) নেওয়াও বন্ধ রয়েছে। ফলে ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা সংস্থাগুলি লেনদেনের খরচ নিজেরাই বহন করছে। এই খরচের একটি অংশ সরকার ভর্তুকি হিসেবে দিলেও, UPI লেনদেন দ্রুত বেড়ে যাওয়ায় সেই ভর্তুকি দিয়ে পুরো ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। এই আবহে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) সংক্রান্ত লেনদেনে ভবিষ্যতে ফি বসানো হতে পারে কি না, সেই প্রশ্নই করা হয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI)-এর গভর্নর সঞ্জয় মালহোত্রাকে। বুধবার রেপো রেট ঘোষণার পরে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রশ্নের উত্তরে গভর্নর জানান, বিষয়টি এখনও বিবেচনাধীন। তাই এখনই এ নিয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। বর্তমানে যে প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, তাতে সাধারণ UPI ব্যবহারকারীদের উপর কোনও চার্জ বসানোর পরিকল্পনা নেই। আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী ২,০০০ টাকার বেশি UPI লেনদেনে MDR লাগতে পারে। এই চার্জ শুধুমাত্র বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- আরবিআই
- রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
- ইউপিআই


